মাঝ সাগরে দাউ দাউ করে জ্বলছিল আগুন

মাঝ সাগরে দাউ দাউ করে জ্বলছিল আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাগরের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। চারপাশ ঘিরে পানি ছিটিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছে কয়েকটি জাহাজ। নীল পানির মধ্যে কমলা রঙের গোলাকার এ আগুনের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) ভোর সোয়া পাঁচটার দিকে মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেক্সিকোর রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল উত্তোলন কোম্পানি পেমেক্স জানিয়েছে, সাগরের নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রয়টার্স জানায়, সাগরের নিচের ওই পাইপলাইন পেমেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ‘কু মালুব জ্যাপ’-এর সঙ্গে সংযুক্ত। মেক্সিকো উপসাগরের কাছেই ক্ষেত্রটি অবস্থিত। সেটি থেকে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়, যা খনিটির মোট উত্তোলনের ৪০ শতাংশ।

পেমেক্স জানিয়েছে, আগুন লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া উত্তোলনকাজও ব্যাহত হয়নি। আগুন লাগার বিষয়টি তারা তদন্ত করে দেখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *