মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৬ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২৪৫৮ পিস ইয়াবা, ২৮ কেজি ৩৮২ গ্রাম গাঁজা, ৬৩ গ্রাম ১০ পুরিয়া হেরোইন ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *