মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের সময় তাদের কাছ থেকে ৯৫৩৫ পিস ইয়াবা, ১০২ গ্রাম হেরোইন ও ১৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *