মানুষের কথায় দেশ পরিচালনা করি না : শেখ হাসিনা

মানুষের কথায় দেশ পরিচালনা করি না : শেখ হাসিনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিডিয়াতে অনেকেই অনেক কথা বলে, বলবে। সেখানে কে কী লিখলো আর রাতের বেলা টক শোতে গিয়ে কে কী বললো, সেসব বিবেচনা করে আমি দেশ পরিচালনা করি না। এই দেশটা পরিচালনা করি নিজের অন্তর থেকে। আর সেজন্যই অনেক লোকের সেটা পছন্দ হয় না।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যারে দেখতে নারি তার চলন বাঁকা- অবস্থাটা হয়েছে সেরকম। যত কিছুই করি না কেন, একদল মানুষ সমালোচনা করবেই। এরা আসলে হতাশা থেকে এমনটা করে থাকে।

সংসদ নেতা বলেন, আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের মানুষের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। তার কাছ থেকেই শিখেছি, কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়। সেই অনুযায়ী দেশ পরিচালনা করে যাচ্ছি। অন্যের কাছ থেকে আমার আর কিছু শেখার প্রয়োজন নেই। মানুষ সুফল পাচ্ছে কিনা, ভালো আছে কিনা- শুধু সেটা দেখি।

‘যতই উন্নয়ন করি না কেন, একদল বলতে থাকবে এটা হলো না কেন, ওটা হলো না কেন? এত প্রশ্ন না করে আগে কী ছিল আর এখন কী আছে, এটুকু যাচাই করলেই তো হয়ে যায়। কারও কথা শুনে আমি হতাশ হই না আবার উৎসাহিত হওয়াটাও আমার সাজে না। আমি সেটা করিও না।’ বলেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *