২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেরপুরের নকলায় সাড়ে ১৯ কেজি গাঁজাসহ আলমগীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইস্কা বাইপাস সড়ক থেকে তাকে আটক করা হয়।

নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে ১০ প্যাকেটে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলমগীরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে নকলা থানায় একটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *