পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুশনগঞ্জ থেকে মাহমুদ মাদানীর পার্লামেন্ট নির্বাচনের খবর সত্য নয় ভুয়া। সংসদ নির্বাচন করছেন না জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ সংবাদটিকে মিথ্যা বলে জানিয়েছেন তিনি নিজেই।
শনিবার (১৯ জানুয়ারি) গুজরাটের ঢাবেলে জামেয়া তালিমুদ্দীনে জমিয়তে উলামায়ে হিন্দের আসন্ন শতবর্ষপূতি মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত একটি সভায় তিনি এ কথা বলেন।
জমিয়তে উলামা হিন্দ গুজরাটী আলেমদের আত্মদান ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ শীর্ষক এই সেমিনারের আয়োজন করেন গুজরাট জমিয়ত। সেখানেই আলেম-উলামদের বিরাট এক মজলিসে মাওলানা মাহমুদ মাদানী ভাইরাল হওয়া সংবাদটিকে মিথ্যা বলে বিষয়টির পরিষ্কার করে দেন।
এছাড়াও মাওলানা মাহমুদ মাদানী এই সংবাদের বিরোধিতা করেছেন এবং এটিকে বানোয়াট বলে উল্লেখ করেছেন।
এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামেয়া তালিমুদ্দীন ঢাবেলের প্রিন্সিপাল শায়খুল হাদিস মুফতি আহমদ খানপুরি। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, দারুল উলুম নদওয়াতুল উলামা লক্ষ্মৌ-র শিক্ষক মাওলানা মুফতি যায়েদ মাজহারি, প্রভাষক দিল্লী ইউনিভার্সিটির প্রভাষক, মাওলানা ডক্টর আতাউর রহমান কাসেমী । আলি জনাব, দেওয়ান যায়নুল আবেদীন এবং শফিক আহমদ কাসেমীসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০০১ সালে মাওলানা মাহমুদ আস’আদ মাদানী হিন্দ জমিয়তের জেনারেল সেক্রেটারী নির্বাচিত হন। পরবর্তী সমস্ত কাউন্সিলে তিনি পুনঃপুনঃ নির্বাচিত হয়ে আসছেন।
মাওলানা মাহমুদ মাদানী আজ নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব মুসলিমের একজন ত্রাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই তাঁর এই পদত্যাগ গোটা মুসলিম বিশ্বকে শঙ্কিত করে তুলেছে। বিশেষত দক্ষিন এশিয়ার হিন্দু-মুসলিম সবাই ৭ ফেব্রুয়ারী জমিয়তের মজলিসে আমেলার বৈঠকের দিকে তাকিয়ে আছেন।
এদিকে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী তাঁর সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলেও আমীরুল হিন্দ জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা কারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরীর নির্দেশে পদত্যাগ পত্র স্থগিত করা হয়েছে।
জমিয়তে উলামা হিন্দের অফিস সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জমিয়তে উলামা হিন্দের মজলিসে আমেলায় এব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। মজলিসে আমেলা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সাইয়্যিদ মাহমুদ মাদানী তাঁর সেক্রেটারি পদের দায়িত্ব যথাযথ পালন করবেন বলে জানা যায়।
প্রসঙ্গত, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গিয়েছিল, জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী তাঁর সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করে জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা কারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরী বারবারে একটি চিঠি লিখেছেন।
গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : জমিয়তে উলামা হিন্দ


