পাথেয় রিপোর্ট : মহাথির মুহাম্মদের জয়কে পজেটিভ হিসেবে দেখছেন উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বিরান্নব্বইয়েও সরব, সক্ষম ও সফল মহাথির মুহাম্মদ। অভিনন্দন মহাথির। কেবল মালয়েশিয়া নয় বিশ্ব নেতৃত্বেই মহাথির বড় ভূমিকা রাখবেন বলে আশা রাখি।
মাহাথিরের জয়কে বিশ্লেষণ করতে গিয়ে শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, আমি মাহাথির মুহাম্মদের এ জয়কে মালয়েশিয়ার জনগণের জন্য পজিটিভই দেখি। বিশ্ব রাজনীতিতে তিনি একজন প্রবীণ নেতা। তার অতীত ইতিহাস এবং দেশ পরিচালনা সর্বদা জনগণের পক্ষেই ছিলো। সুতরাং মালয়েশিয়ায় বর্তমানে দ্রব্যমূল্য ও দুর্নীতির যে সমস্যা দেখা যাচ্ছে। আশাকরি, এসব কিছু তিনি কঠোরভাবে প্রতিহত করতে সক্ষম হবেন।
নতুনকরে মালয়েশিয়ায় যেসব জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে সেসবের বিরুদ্ধেও মহাথির জোরালো ভূমিকা পালন করবেন বলে আশা করি।
১০ মে বৃহস্পতিবার বাংলাদেশ জমিয়তুল উলামার প্রেস উইন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।


