পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারকে হুঁশিয়ার করে বিবৃতিতে দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান দূতের সঙ্গে জান্তা সরকার সহায়তা না করলে তারা মিয়ানমারের ছায়া সরকারের সঙ্গে যোগাযোগে প্রস্তুত রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় নির্বাচিত নেতা অং সান সু চিকে। পরে ক্ষমতাচ্যুত নির্বাচিত সরকারের প্রতিনিধিরা মিলে গঠন করে জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বুধবার পার্লামেন্টে বলেন, সংকট নিসরসনে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা সম্মতি বাস্তবায়নে মিয়ানমার সহায়তা না করলে জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে আলোচনা করার কথা বিবেচনা করছে কুয়ালালামপুর।


