মুক্তাগাছায় আল্লামা মাসঊদের নামে সড়ক উদ্বোধন

মুক্তাগাছায় আল্লামা মাসঊদের নামে সড়ক উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি :: মুক্তিযুদ্ধের সংগঠক বংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নামে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মুতিউর রহমান এ সড়কের উদ্বোন করেন। এ সময় স্থানীয় এমপি, এসপি, উপজেলা চেয়ারম্যানসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ময়মনসিংহের ছালড়া-গাবতলী-মুক্তাগাছার এই সড়ক উদ্বোধন করা হয়। এ সময় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদও উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মোনাজাত করছেন অতিথিরা
উদ্বোধনের আগে অপেক্ষারত অতিথিরা

জানা যায়, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পাকবাহিনীর জুলুমের বিরুদ্ধে রুখে দাাঁড়িয়ে ছিলেন। জনমত তৈরিসহ মুক্তিযোদ্ধাদের উৎসাহ প্রদান ও মুক্তিবাহিনীকে সবধরনের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন এই আলেম।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *