মুর্শিদাবাদে আজমল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মুর্শিদাবাদে আজমল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মুর্শিদাবাদে আজমল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পাথেয় টোয়েন্টিফের ডটকম (আব্দুল খবির, মুর্শিদাবাদ থেকে) :: এশিয়া মহাদেশর বিভিন্ন রাষ্ট্র এখন শীতে কাঁপছে। ভারতের মুর্শিদাবাদ, মাদলহসহ বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় ব্যক্তিদের কয়েকদিন ধরে শীতবস্ত্র বিতরণে কাজ করে চলেছে আজমল ফাউন্ডেশন।  ৪ জানুয়ারি ২০২০ শনিবার মুর্শিদাবাদ সুরুলিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছে এলাকার ৪০০ জন দুস্থ ব্যক্তিকে। শীত বস্ত্র বিতরণ করায় এলাকাবাসী আজমল ফাউন্ডেশন, ঈশা ফাউন্ডেশন এবং মুর্শিদাবাদ আজমল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোঃ নাজমুল হকের  শীত বস্ত্র বিতরণের কাজে খুবই সন্তোষ প্রকাশ করেছে। তারা এরকম জনসেবামূলক কাজে সবসময় এগিয়ে আসারও আশাবাদ ব্যক্ত করেছে।

শীতবস্ত্র পেয়ে এলাকার সাধারণ মানুষ শিল্পপতি ও সমাজসেবী পীরে কামিল মাওলানা বদরুদ্দিন আজমল, মুফতি মোঃ নাজমুল হক হাফেজ নজরুলসহ আজমল ফাউন্ডেশন ও ইশা ফাউন্ডেশনের সমস্ত নেতৃত্ববর্গের  জন্য সার্বিক মঙ্গলের প্রার্থনাও করেন।

পশ্চিমবঙ্গ আজমল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোঃ নাজমুল হক ও হাফেজ নজরুলের নেতৃত্বে আজমল ফাউন্ডেশন, ঈশা ফাউন্ডেশনের সহযোগিতায় মুর্শিদাবাদ, মালদহসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জাতি ধর্ম বর্ণ সর্ব শ্রেণীর মানুষ কে মোট দশ হাজার শীত বস্ত্র দিয়ে ৪ জানুয়ারি ২০২০ শনিবার বিতরণ শেষ হলো।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর কাসেমী, অফিস ইনচার্য মেহদী হাসান, সহকর্মী মৌঃ আব্দুল খাবির, হাফেজ রবিউল, মুজাফ্ফর খান, সহিদুল ইসলামসহ আরো অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *