‘মুসলমানদের আত্মরক্ষার জন্য জমিয়তের ইয়ুথ ক্লাব’

‘মুসলমানদের আত্মরক্ষার জন্য জমিয়তের ইয়ুথ ক্লাব’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানদের আত্মরক্ষার জন্যে জমিয়তে উলামায়ে হিন্দের ইয়ুথ ক্লাব গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার জমিয়তে উলামায়ে হিন্দ জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা জাইন আহমদ। তিনি বলেন, জমিয়তে উলামায়ে হিন্দের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে- ‘ইসলাম ও দেশের জন্যে লোক তৈরি করা। যারা নিঃস্বার্থভাবে ইসলাম ও মুসলমানদের খাদেম হয়ে কাজ করবে।

সাইয়্যিদ জাইন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে জমিয়তের ইয়ুথক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। মাহমুদ মাদানীর উদ্দেশ্য হলো, ইয়ুথ ক্লাবে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক, বিশেষত মাদ্রাসায় পড়ুয়া যুবকেরা জমিয়তে উলামায়ে হিন্দের হয়ে দেশ ও দেশের জন্যে কাজ করবে। মুসলমানদের আত্মরক্ষা বাহিনী হিসেবে তাদেরকে গড়ে তোলা হবে।

মাওলানা জাইন আরো বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্যে শারীরিক ব্যায়ামের প্রয়োজন রয়েছে। আর জমিয়তের ইয়ুথক্লাবে শারীরিক ব্যায়ামের ব্যবস্থা আছে এবং তাৎক্ষণিকভাবে আত্মরক্ষা করার কৌশল ও শিখানো হয়। ভারতে মুসলিম যুবকদেরকে জমিয়তের ইয়ুথক্লাবে প্রশিক্ষণ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার ভারতের ডেইলি হামারা সমাজে প্রকাশিত সংবাদে জানা যায়, জমিয়তে উালামায়ে হিন্দ কর্তৃক আয়োজিত জমিয়তে ইয়ুথক্লাবে একটি প্রশিক্ষণ কর্মশালা শেষে বিদায়ী অনুষ্ঠানে সাইয়্যিদ জাইন আহমদ এসব কথা বলেন।

জমিয়তে উলামা হিন্দ সাহারানপুর জেলার সেক্রেটারি মাওলানা ইব্রাহিম কাসিমী বলেন, হিন্দুস্তান আমাদের প্রিয় দেশ। আর জমিয়তে উলামায়ে হিন্দ সবসময় দেশের জন্যে কাজ করে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের সাহায্য করে। ধর্মীয় গন্ডির ভেতরে থেকে দেশের জন্যে কাজ করার কলা-কৌশল শিখানো হয় জমিয়তের ইয়ুথক্লাবে।

বিদায়ী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের উপদেশ দিয়ে কারী আহমদ আব্দুল্লাহ বলেন, সবসময় নিয়ত বিশুদ্ধ করে কাজ করবে। জমিয়তের আদর্শের উপর থেকে হিন্দু মুসলামন বিবেদ ভুলে দেশের জন্যে কাজ করবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে কাজ করবে।

অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে অভিমত পেশ করেন মাওলানা আব্দুল মুবিন, কারী দিলশাদ আহমদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা ঈব্রাহিম কাসিমী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা হেদায়াতুল্লাহ সিদ্দিকী, মাওলানা ওয়াসিফ আহমদ, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা সাদিক আহমদ, মাওলানা হোসাইন, মাওলানা ইসমাইল কুরাইশী, মাওলানা বোরহান, মাওলানা ইনআম, মাওলানা আরিফ প্রমুখ।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, দিল্লি
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *