চিকিৎসকের একটু হাসি রোগীর শেফা : জমিয়তে উলামা হিন্দ

চিকিৎসকের একটু হাসি রোগীর শেফা : জমিয়তে উলামা হিন্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চিকিৎসকদের খেদমতে খালকের মানসিকতা থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামা হিন্দের কোষাধ্যক্ষ মাওলানা হাসিব সিদ্দিকী। তিনি বলেন, চিকিৎসা পেশা আমাদের সমাজে খুবই সম্মান যখন একটা পেশা। তাই এই সম্মানজনক পেশার মূল্য দিবেন ডাক্তাররা। কখনো টাকার জন্যে ডাক্তারি করবেন না। মানুষকে ভালোবেসে মানবতার সেবার জন্যে চিকিৎসা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন।

১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দের শাহজালাল অঞ্চলে ‘আনসারি হোমিও প্যাথিক ও হিজামা থেরাপি সেন্টার’এর উদ্বোধনী উনুষ্ঠানে মাওলানা হাসিব সিদ্দিকী এসব কথা বলেন।

হিজামা সম্পর্কে কথা বলতে গিয়ে জমিয়তের কোষাধ্যক্ষ হাসিব সিদ্দিকী হলেন, হাদীস শরীফে আছে, তোমরা যে সব পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করো, তার মধ্যে হিজামা সর্বোত্তম চিকিৎসা। হিজামা এমন একটি চিকিৎসা, যা মানুষের শরীরকে ফ্রেশ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বড় বড় রোগ থেকে নিরাপদ রাখে। হিজামা খুব উপকারি চিকিৎসা বলেই ‘আনসারি হোমিও প্যাথিক’ এ হিজামা চিকিৎসা চালু করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর ২০১৮ রোববার ভারতের জনপ্রিয় ডেইলি পত্রিকা হামারা সমাজের প্রকাশিত সংবাদে এসব খবর জানা যায়।

অনুষ্ঠানে দারুল উলূম দেওবন্দ (ওয়াকফ) শিক্ষক মুফতি আরিফ কাসিমী বলেন, চিকিৎসকের একটি সুন্দর হাসি, হাস্যজ্জ্বলভাবে কথা বলা রোগীদের জন্যে শিফা এবং রোগীদের অর্ধেক অসুখ কমিয়ে দেয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুআ পরিচালনা করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ওয়াসিফ কাসিমী, মাওলানা শহীদ শাহ, মাওলানা এনাম কুরাইশী, মেম্বার কাদির খান, মাওলানা নাদিম উসমানী, মাওলানা আসরার আহমদ, আলী আহমদ, আরশাদ কুরাইশী, ফয়েজ সিদ্দিকী, ফাহিম সিদ্দিকী, মাওলানা আনওয়ার কান্দলভী প্রমুখ।

 


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, উর্দু ডেইলি পত্রিকা
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *