মুসলিমদের ছুড়ে ফেলার ঘোষণা শিবসেনার!

মুসলিমদের ছুড়ে ফেলার ঘোষণা শিবসেনার!

মুসলিমদের ছুড়ে ফেলার ঘোষণা শিবসেনার!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাশের রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকে আসা মুসলিমদের ছুড়ে ফেলার নির্দেশ দিয়েছে শিবসেনা। তারা বলেছে, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমদের ভারত থেকে বাইরে ছুড়ে ফেলা উচিত এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে যে শিবসেনা মোদি সরকারের বিরোধিতা করেছিল। এ বার তাদের মুখেই শোনা গেল উল্টো সুর।

শনিবার মুখপত্র ‘সামনা’-য় রীতিমতো হুঁশিয়ারি দেয় শিবসেনা।

গোটা দেশ যখন সিএএ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল, ঠিক সেই সময়ে এমন মন্তব্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে শিবসেনা।
দু’দিন আগেই পুণেতে সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরের মুখে একই কথা শোনা গিয়েছিল। ওই দিন তিনি বলেন, “ভারত ধর্মশালা নয়। মানবতার চুক্তি করেনি দেশ।” সেই সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, মুম্বাই থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে আগামী ৯ ফেব্রুয়ারি মিছিল বের করবেন। রাজের সেই মন্তব্যের জন্য তাকে আক্রমণ করতে গিয়ে প্রায় একই সুরে কথা বলে রীতিমতো বেকায়দায় পড়েছে শিবসেনা। যদিও তারা এ কথাও বলেছে, সিএএ-তে যে সব ফাঁক রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরা জরুরি।

‘সামনা’য় অবশ্য রাজ ঠাকরেকেও আক্রমণ করেছে শিবসেনা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধানকে কটাক্ষ করে তারা বলেছে, যে দল মাসখানেক আগেই সিএএ-র বিরোধিতা করছিল, এখন তারাই নিজেদের রং বদলে ফেলেছে। কিন্তু শিবসেনা কখনওই হিন্দুত্বের আদর্শকে জলাঞ্জলি দেয়নি।

‘সামনা’য় শিবসেনা আরও বলেছে, ১৪ বছর আগে রাজ ঠাকরে মারাঠা আদর্শ নিয়ে তার দল গড়ে তুলেছিলেন। কিন্তু এখন রাজনৈতিক স্বার্থে সেই আদর্শ থেকে সরে এসে হিন্দুত্বের লাইন ধরেছেন এবং বিজেপির সুরেই কথা বলছেন। কিন্তু এমন রং বদলালে যে আখেরে কোনো লাভই হবে না রাজের, সে হুঁশিয়ারিও দিয়েছে শিবসেনা।

সামনা-য় সিএএ নিয়ে বিজেপিকেও নিশানা করেছে শিবসেনা। সেখানে তারা বলেছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। সিএএ-তে শুধু মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হবেন না, ৩০-৪০ শতাংশ হিন্দুরাও প্রভাবিত হবেন। সূত্র: আনন্দবাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *