মুসলিম বিদ্বেষ ও নির্যাতন বন্ধে প্রতিবাদী ইরফান ও ওজিল

মুসলিম বিদ্বেষ ও নির্যাতন বন্ধে প্রতিবাদী ইরফান ও ওজিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী চলছে ইসলাম বিদ্বেষ ও মুসলিম নির্যাতন। মুসলিম বিদ্বেষ ও নির্যাতনে প্রতিবাদী হয়ে উঠছেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিরা। চীনের উইঘুর মুসলিমদের পক্ষে সাহসী অবস্থান নিয়েছেন জার্মান ফুটবলার মেসুত ওজিল। ভারতের এনআরসি নিয়ে আন্দোলনরত মুসলিম ছাত্রদের গ্রেফতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

উইঘুর মুসলিম নির্যাতন ও ভারতে ছাত্র গ্রেফতার নিয়ে তাদের উদ্বেগ ও প্রতিবাদী মন্তব্যের সাহসী অবস্থানকে মুসলিম উম্মাহ স্বাগত জানিয়েছেন।

শুক্রবার এক টুইটে চীনের সমালোচনা করেছেন তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান জাতীয় দলের খেলোয়াড় মেসুত ওজিল। উইঘুর মুসলিমদের ওপর চীনের অমানবিক নির্যাতনে মুসলিম উম্মাহর নীরবতা পালনের বিষয়েও হতাশা ব্যক্ত করেছেন ওজিল।

চীনের মুসলিম নির্যাতনে যখন মুসলিম উম্মাহ নিশ্চুপ ও নীরবতা পালন করছেন ঠিক সেই সময় মুসলিমদের পক্ষে জনমত গড়তে মেসিত ওজিলের সাহসী অবস্থানের প্রশংসা করেছেন মিসরের সাবেক তারকা ফুটবলার আবু তারিকাহ।

মেসুত ওজিলের সাহসী ও শক্তিশালী মন্তব্যের সমর্থনও করেন আবু তারিকাহ। চীনকে মুসলিমদের বিপক্ষে কাঠগড়ায় দাঁড় করানোর কারণে তার ওপর বিরূপ মনোভাব প্রকাশ করেছে চীন সরকার। ফলে সিসিটিভিতে ওজিলের দল আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার সিটির একটি ম্যাচ সম্প্রচার না করার ঘোষণাও দিয়েছে চীন।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর মেসুত ওজিল তার ব্যক্তিগত টুইটারে উইঘুরদের বাসস্থানকে মুসলিম উম্মাহর ‘রক্তের মিনার’ বলে আখ্যায়িত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *