মুসল্লীদের পিটিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে তুর্কি পুলিশ

মুসল্লীদের পিটিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে তুর্কি পুলিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কে মসজিদ থেকে মুসল্লিদের পিটিয়ে জোরপূর্বক বের করে দিয়েছে পুলিশ।

দেশটির দক্ষিণাঞ্চলের অন্তত তিনটি মসজিদ খালি করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

করোনাভাইরাসে চলমান নিষেধাজ্ঞায় এসব মসজিদে অবস্থান করছিলেন ওই মুসল্লিরা। তবে ওই সব মুসল্লিরা এক ধর্মীয় নেতার অনুসারী বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার ( ২ মে) তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের মসজিদে দেখা যায়, বল প্রয়োগ করে মুসল্লিদের বের করে দিচ্ছে পুলিশ। সে সময় কেউ কেউ চিৎকার করে বলেন, ‘আমরা কোরআন পড়ছিলাম’। তবে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দিতে একজন পুলিশ কর্মকর্তা পিপার স্প্রেও প্রয়োগ করেন।

তুরস্কে সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। এ নিয়ে তুরস্কে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তুরস্ক করোনাভাইরাসের বিস্তার রোধে ২৯ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এ লকডাউনের আওতায় মসজিদে প্রার্থনাতে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

গাজিয়ানটপ প্রদেশের পুলিশের দাবি— মুসল্লিদের একটি দল মসজিদে টানা অবস্থান করছে। তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রোজার শেষ দিন পর্যন্ত মসজিদে থাকার পরিকল্পনা নিয়েছিল।

গাজিয়ানটপ প্রদেশের গভর্নর অফিস থেকে বলা হয়েছে, তিনটি মসজিদে ৭৬ জন অবস্থান করছিল। এর আগেও তাদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আছে। এরা প্রত্যেকেই আলপারস্লান কুইতুল নামের এক ধর্মীয় নেতার অনুসারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *