মুহসীন হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী

মুহসীন হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী

পাথেয় রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী। এই হলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।

এদিকে, জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। অন্য ১১টি পদে ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।

সোমবার (১১ মার্চ) বিকাল সোয়া পাঁচটায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর নির্বাচনে সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে এই ভোটগ্রহণ নিয়ে। এরপর দুপুরে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেলের প্রার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *