মুয়াখ্খিরু : হৃদয়ে সংস্থাপিত কর বার বার
মুস্তাফা জামান আব্বাসী : প্রভু কোন কিছু স্থগিত রাখেন ক্ষণকালের জন্য, চিরকালের জন্য নয়। মোগলরা রাজত্ব করল, সাতশ’ বছর। ব্রিটিশরা দুশ’বছর। তাদের সাম্রাজ্যের সূর্য অস্ত গেল। আমাকে জিজ্ঞেস করে বন্ধুরা, আমরা আর কদ্দিন? উত্তর আমার জানা নেই। তবু রহস্য করে বলি, তোমরা কি ‘আল-মোয়াখ্খিরু’র নাম শুনেছ? মুখ চাওয়া চাওয়ি করেন, অর্থাৎ শোনেন নি। অর্থ হল, যিনি কিছুকালের জন্যে স্থগিত করেন অর্থাৎ প্রভুর এটি একটি গুণ।
ড. আবদুন নূর লিখছেন, সুরা নূহ্তে। ‘তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন ও এক নির্দিষ্টকাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। আল্লাহ্র নির্ধারিত কাল উপস্থিত হলে, তিনি আর দেরী করেন না। [মুহার]
অর্থাৎ অবকাশ দেয়া হবে না। রশিতে টান দিলেই তুমি আমি শেষ। দম বন্ধ হলেই তোমার ও আমার সমাপ্তি। আমরা যা চাই, তা কি পাই? কখনও পাই, কখনও পাই না। প্রভু বলছেন, শান্ত হও। ধৈর্য ধর। আত্মস্থ হও। বিশ্বাস রাখ। সুখ অবশেষে আসবে। সুখে সুখময় হয়ে উঠবে। এখন রইল বিচার দিনের সময় নিয়ে বিচার। তোমার আত্মার বিচার হবে। ধ্রুব সত্যের দীপ অন্তরে জাগরিক রাখ। পূর্ণ পবিত্রতায় ফিরে এস। নম্রতায় নিজকে আচ্ছ্বাদিত হও। ‘মুয়াখ্খিরু’র নামটি বার বার [প্রাপ্তি স্থগিতকারী]। হৃদয়ে সংস্থাপিত কর। এই স্থায়ী অংকন তোমাকে শান্তি দেবে।
নামটি মনে থাকবে?
মু. জা. আ.
১২ই শ্রাবণ, ১৪২৬


