মোদির সঙ্গে আ.লীগের প্রতিনিধি দলের সাক্ষাৎ

মোদির সঙ্গে আ.লীগের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে  সোমবার বিকালে সাক্ষাৎ করেছে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মিসবাহউদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং সদস্য গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও প্রবাসী ভারতীয় কেন্দ্র এবং লোকসভা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা। তা ছাড়াও বিকালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তারা এবং তার নিমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেন।

উল্লেখ্য, বিজেপির আমন্ত্রণে গত রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারত সফরে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *