ময়মনসিংহে অটোরিকশা চাপায় মাদরাসা ছাত্রী নিহত

ময়মনসিংহে অটোরিকশা চাপায় মাদরাসা ছাত্রী নিহত

পাথেয় রিপোর্ট : ময়মনসিংহের ফুলপুরের কাতুলি এলাকায় অটোরিকশা চাপায় সুহাদা খাতুন (১১) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে ফুলপুর থেকে নয়াপাড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বান্ধবীকে নিয়ে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনের রাস্তা পার হয়ে বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন মাদরাসা শিক্ষার্থী সুহাদা খাতুন। এমন সময় ফুলপুর থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। অটোরিকশাটি ফুলপুর থেকে যাত্রী নিয়ে নয়াপাড়া যাচ্ছিলো। পরে সুহাদাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সুহাদা সাওতুল হেরা আদর্শ কওমি মহিলা মাদরাসার নাহবেমীর ক্লাসের শিক্ষার্থী ও জালাল উদ্দিনের কন্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *