যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লেফ্লোর কাউন্টিতে নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লেফ্লোরের জরুরি ব্যবস্থাপনা পরিচালক ফ্রেড র‌্যান্ডেলের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছেন। র‌্যান্ডেল জানান, বিমানটিতে ১৬ জন আরোহী ছিলেন। এবং তারা সবাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে গেছে এফবিআই। সিএনএনের খবরে জানা যায়, নৌবাহিনীর কেসি-১৩০ বিমানটি সয়াবিনখেতে বিধ্বস্ত হয়। এটি সামরিক বাহিনীর সবচেয়ে বহুল ব্যবহৃত বিমান। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বিধ্বস্তের পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জেট ফুয়েল থেকে আগুন ধরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নৌবাহিনী পক্ষ থেকে সোমবার রাতে টুইটারে এই ঘটনার কথা জানানো হলেও বিস্তারিত আর কিছু বলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *