যুক্তরাষ্ট্রে ২৭টি ভোটকেন্দ্র খুলছে ইরান

যুক্তরাষ্ট্রে ২৭টি ভোটকেন্দ্র খুলছে ইরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসীরাও যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য দেশটিতে ২৭টি ভোটকেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি দেশটির ১৮টি প্রদেশে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। কোনো কোনো প্রদেশে একাধিক ভোটকেন্দ্রও থাকতে পারে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিনটি ভোটকেন্দ্র থাকবে।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় যেসব প্রবাসী ইরানি নাগরিক রয়েছেন তাদের জন্য ভোটকেন্দ্র খোলা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে রাভানচি বলেন, সেদেশে ভোটকেন্দ্র খোলার অনুমতি দেয়নি কানাডা সরকার। তবে দেশটিতে অনেক ইরানি বসবাস করেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি

অবশ্য যুক্তরাষ্ট্রের কানাডা সীমান্তবর্তী শহর বুফালোতে ভোটকেন্দ্র খোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানের নাগরিকরা ভোট দিতে খুব আগ্রহী বলেও জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি।

উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৮ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে। প্রথমে এই নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ৭ জন অনুমোদন পেয়েছিলেন। এর মধ্যে দুই জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বর্তমান পাঁচ জন প্রার্থী থাকলেও আরো কেউ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *