যেসব এলাকায় গ্যাস থাকবে না শনিবার

যেসব এলাকায় গ্যাস থাকবে না শনিবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্যাস পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য শনিবার (৩০ জুলাই) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদানাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস হতে ওয়াব্দারপু এলাকা পর্যন্ত রাস্তার দুইপাশেই সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের অল্প চাপ থাকতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *