যৌন হয়রানির দায়ে সাবেক ক্যাথলিক যাজকের দণ্ড

যৌন হয়রানির দায়ে সাবেক ক্যাথলিক যাজকের দণ্ড

যৌন হয়রানির দায়ে সাবেক ক্যাথলিক যাজকের দণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যাদের কাছে রক্ষা পাবে মানবতা সেই ধর্মবেত্তা যাজকের কাছেই শিশু হারিয়েছেন তার সম্ভ্রম। এর জন্য ছয় বছরের জেলও পেয়েছেন ভ্যাটিকানের সাবেক শীর্ষ যাজক ও অস্ট্রেলিয়ার সিনিয়র ক্যাথলিক কার্ডিনাল জর্জ পেল। অস্ট্রেলিয়ার একটি আদালত এমনই এক লোমহর্ষক ঘটনার রায় দিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

গত বছর আদালতের জুরি বোর্ড জানায়, ১৯৯৬ সালে ১৩ বছরের দুই ছেলেকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ছিলেন পেল।

পোপ ফ্রান্সিসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন পেল। বুধবার প্রধান বিচারক পিটার কিড পেলকে কারাদণ্ডাদেশ দিলে এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।

১৬ বছরের কম শিশুকে যৌন হয়রানির একটি অভিযোগে এবং অন্য এক শিশুর সঙ্গে অশোভন আচরণের অন্য চারটি অভিযোগে গত ডিসেম্বর আদালতের জুরি বোর্ড পেলকে দোষী সাব্যস্ত করেন।

শুনানি চলাকালে যৌন হয়রানির শিকার একজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের প্রসিকিউটররা বলেন, ১৯৯৬ সালে ওই দুই শিশুকে যৌন হয়রানির পর, ১৯৯৭ সালের ওই দুই শিশুর একজনকে পুনরায় যৌন হয়রানি করেন পেল।

দুই শিশুর একজনের সাক্ষ্য নিয়েছিলেন আদালত। অন্য একজন ২০১৪ সালে অতিরিক্ত মদ্যপানে মারা যায়।

পোপ ফ্রান্সিসের নিকটতম উপদেষ্টাদের একজন হওয়ায় পেলের যৌন হয়রানির অভিযোগ ক্যাথলিক চার্চকে লজ্জাজনক অবস্থায় পড়তে হয়।

এ ব্যাপারে পেল এখনো নিজেকে নির্দোষ বলে দাবি করছেন এবং এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

ধর্ম যাজকদের যৌন হয়রানি এখনো চলছে দাবি করে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত মাসে বলেছেন, খ্রিস্টান ধর্ম যাজকেরা নানদের যৌন নিপীড়ন করে থাকেন। এই প্রথম তিনি প্রকাশ্যে এ কথা স্বীকার করলেন। সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে তিনি বলেছেন, শুধু যৌন নীপিড়ন নয়, কোনো কোনো যাজক, নানদের যৌনদাসী করে রাখেন।

পোপ ফ্রান্সিস আরও বলেন, এর আগে পোপ বেনেডিক্ট যাজকদের যৌন হয়রানির নিপীড়ন থেকে নানদের মুক্ত করতে পুরো একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন। ভ্যাটিকান প্রেস অফিসের আলেসান্দ্রো গিসোতি এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, পোপ বেনেডিক্টের সময় একটি প্রতিষ্ঠানে নারীদের যৌনদাসী করার বিষয়টি এত চরম পর্যায়ে পৌঁছেছিল যে তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন।

প্রথমবারের মতো যাজকদের হাতে নানদের নিপীড়নের শিকার হওয়ার কথা স্বীকার করে পোপ বলেন, এখনও এসব চলছে। ভ্যাটিকানের নারীদের ম্যাগাজিন উইমেন চার্চ ওয়ার্ল্ড বলেছে, নিষিদ্ধ হলেও যাজকদের চাপে পড়ে নানদের গর্ভপাত করাতে হয়।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *