রবিউল আওয়ালে মাসব্যাপী ছুটি ঘোষণার দাবি

রবিউল আওয়ালে মাসব্যাপী ছুটি ঘোষণার দাবি

রবিউল আওয়ালে মাসব্যাপী ছুটি ঘোষণার দাবি

পাথেয় রিপোর্ট : আরবী রবিউল আওয়াল মাসের পুরোটাই ছুটির দাবি জানিয়েছে রাজধানীর রাজারবাগ পীরের সংগঠন আন্তর্জাতিক পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন মজলিস। তারা বলছে, মাসব্যাপী ছুটি ঘোষণা করুন। দেশব্যাপী জাকজমক কর্মসূচি গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করুন।

মঙ্গলবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আযম শরীফ পবিত্র রবিউল আওয়াল শরীফ আগমন উপলক্ষে ‘রাষ্ট্রীয়ভাবে বিশেষ প্রস্তুতি গ্রহণ, সর্বোচ্চ বাজেট বরাদ্দ, মাসব্যাপী ছুটি ঘোষণা, বিশেষ অনুষ্ঠানসূচি প্রণয়ন এবং বিশ্বের সকল দেশের প্রত্যেক সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হলো ১২টি বিষয় পালন করা ও জারি করা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব দাবি জানান।

সেমিনারে বক্তারা বলেন, হালে সরকারিভাবে সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করা হয়। ভিআইপি রাস্তায় কিছু রঙিন পতাকা, ব্যানার ইত্যাদি টানানো হয়। বিচ্ছিন্নভাবে কিছু মাহফিল, সেমিনার ইত্যাদির ব্যবস্থা করা হয় এবং একেই যথেষ্ট বলে মনে করা হয়। অথচ তুলনামূলক তথ্যে দেখা যায়, এদেশে অন্যান্য সরকারি অনুষ্ঠানে যে বিপুল অর্থ ব্যয় করা হয় তার চেয়ে অনেক কম অর্থ কেবল নয় বরং কম উৎসাহ ও কম আয়োজনের দ্বারা যেনতেনভাবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা ১২ রবিউল আউয়াল শরীফের মতো পবিত্র দিনটিকে অতিক্রান্ত করা হয়। আসলে পুরো মাসে সরকারি-বেসরকারি সর্বমহলে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে অত্যন্ত খুশির সঙ্গে, ব্যাপক আয়োজনে, বিপুল উৎসাহে, গভীর মূল্যায়নে, স্বতঃস্ফূর্তভাবে সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক মুফতিয়ে আ’যম আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ, মুহম্মদীয়া জামিয়া শরীফের মুহতামিম আল্লামা মুহম্মদ আলমগীর হুসাইন, মুহম্মদ আবু বকর সিদ্দীক হাসান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *