রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের নামাজ পড়তে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতি এই আহ্বান জানিয়েছে পশ্চিমা এই দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রমজান মাস উপলক্ষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, আগের মতো এ রমজানেও মুসল্লিদের আল-আকসা মসজিদে প্রবেশের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনিদেরকে আল-আকসায় নামাজ পড়তে না দেওয়ার কথা বলেছিলেন ইসরায়েলের ডানপন্থি একজন মন্ত্রী। সেই পরিপ্রেক্ষিতে এমন আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

১০ বা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু। জেরুজালেমে মুসল্লিদেরকে কীভাবে বিবেচনা করা হবে, সেটা মূল্যায়ন করছে ইসরায়েল।

গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেন, রোজার মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকে জেরুজালেমে প্রবেশ করতে দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *