রাজউকের নেতৃত্বে ভেঙে ফেলা হচ্ছে টুইন পিকের রুফটপ রেস্তোরাঁ

রাজউকের নেতৃত্বে ভেঙে ফেলা হচ্ছে টুইন পিকের রুফটপ রেস্তোরাঁ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার দুপুর থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু করে রাজউক।

অভিযান সূত্রে জানা যায়, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলছে রাজউক।

অভিযানে নেতৃত্ব দেওয়া রাজউক জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার জানান, অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট চালানো হচ্ছে।

তিনি বলেন, ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। অভিযান শেষে বিস্তারিত জানাতে পারব।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আছে কি না বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলা দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *