রাজধানীতে গ্যাস বিস্ফোরণে যুবক দগ্ধ

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে যুবক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১১ পল্লবীর একটি বাড়ির নিচ তলায় রান্না ঘরে গ্যাস বিস্ফোরণে অগ্নিকা-ে তনয় দত্ত (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছে।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা মো. মাহফুজ রিভেন বলেন, মিরপুর পল্লবী ব্র্যাক ব্যাংকের গলির একটি ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের খবরে পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তিনি বলেন, লাইনে লিকে থেকে রান্না ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ভবনের কেয়ারটেকার তনয় দত্ত গুরুতর দগ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর দগ্ধ অবস্থায় তনয় নামে এক যুবককে বার্ন ইউনিটে ভর্তি করে। আগুনে তনয় দত্তের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *