রাজধানীতে চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিধনের উদ্যোগ

রাজধানীতে চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিধনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক ● মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় ভুগছেন রাজধানীবাসী। নতুন এ রোগের বাহক এডিস মশার প্রাদুর্ভাবের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অবহেলাকেই দায়ী করছেন নগরবাসী। চারদিক থেকে সমালোচনার ঝড় ওঠায় এবার তৎপর হয়েছে দুই করপোরেশন। শনিবার সারাদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে বিভিন্ন এলাকায় লার্ভিসাইডিং এবং ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে অঞ্চল-১ এর ভূতের গলি, ক্রিসেন্ট লেক সার্কাস, উত্তর ধানমন্ডি, ডলফিন গলি, আর্ট কলেজ, নিউ মার্কেট কাঁচাবাজার, বেইলি রোড, হেয়ার রোড, সার্কিট রোড এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একইভাবে অঞ্চল-২-এর টিএনটি ও বাংলাদেশ ব্যাংক কলোনি, খিলগাঁও রানি বিল্ডিং, রেলগেট স্টাফ কোয়ার্টার, বটতলা, মালিবাগ চৌধুরীপাড়া, শান্তিনগর মোড়, এসবি অফিস, বঙ্গভবন এলাকা। অঞ্চল-৩-এর কালুনগর বেড়িবাঁধ, হাজারীবাগ বাজার ও সংলগ্ন এলাকা, বাঁশপট্টি লেদার কলেজ, বৌবাজার শহীদ নগর, বকশীবাজার হোসেনি দালান। অঞ্চল-৪-এর দেবীদাসঘাট, কামালবাগ, জুতাপট্টি, নূর বকস লেন, কসাইটুলি, মুগলটুলি, টেগের হাট, বংশাল, ফ্রেঞ্চ রোড এবং অঞ্চল-৫-এর বালুরমাঠ, দয়াগঞ্জ, টিপু সুলতান রোড, সূত্রাপুর শরাফাৎগঞ্জ, হরিচরণ রায় রোডসহ বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া চিকুনগুনিয়া প্রতিরোধে র‌্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।শনিবার মনিপুরীপাড়া কল্যাণ সমিতি এবং ডিএনসিসি অঞ্চল ৫, ২৭ নং ওয়ার্ড সম্মিলিতভাবে চিকুনগুনিয়া, ডেংগু এবং পরিচ্ছন্নতা বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি, লিফলেট বিতরণ, মশক নিধন এবং মাইকিং কার্যক্রম পরিচালনা করে। তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে অঞ্চল-৫-এর আনিক (উপসচিব) এস,এম,অজিয়র রহমান, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সমিতির সেক্রেটারি শাহাদত ইসলাম মিন্টুসহ ডিএনসিসি’র পরিচ্ছন্নতা কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং পরিচ্ছন্নকর্মীরা অংশ নেন।

সমিতি তাদের এলাকার পরিচ্ছন্নতা রক্ষা এবং জমে থাকা পানি অপসারণে ডিএনসিসিকে সার্বিক সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। ডিএনসিসি মশক নিধনসহ যাবতীয় কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *