নিজস্ব প্রতিবেদক ● রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের অবস্থান শনাক্ত করা হয়েছে। বন্ধুদের ডেকে এরকম লজ্জাজনক ঘটনার অবতারণা করে নির্মমতার পরিচয় দিয়েছে বলে অনেকের ধারণা। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম এ কথা বলেন তিনি।
আসামিরা যত প্রভাবশালীই হোক না তাদের গ্রেফতার করা হবে, ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আসামিদের কেউ পালিয়ে গেছে কি না- এমন প্রশ্নের জবাবে পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, এখনও পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। কেউ পালিয়ে যেতে পারবে না। এ ঘটনার ছায়া তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।


