নিজস্ব প্রতিবেদক ● জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের পরামর্শ বৈঠক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত শূরা সভায় আল্লামা মাসঊদ বলেন, কৌশলীরাই জিততে পারে। কাজে সফল হয় এবং উত্তরণ ঘটাতে পারে। নির্ধারিত কৌশল ও পরিকলল্পনা গ্রহণ করেই এগিয়ে যেতে হয়।
সোমবার জাতীয় বেফাকের পরামর্শ সভায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্বল হওয়া মানে সবল হওয়া যাবে না এমন নয়। বরং দুর্বলদের সঙ্গে আল্লাহর নুসরত থাকে।
সভায় বোর্ডের মহাসচিব মুফতি মহাম্মদ আলী রিপোর্ট পেশ করেন। রিপোর্টের উপর বক্তব্য রাখেন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা শরফউদ্দীন, মাওলানা মুসলেহ উদ্দীন, মুফতি তাজুল ইসলাম, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা মুমতাজ উদ্দীন, মাওলানা সাঈদ নিজামী প্রমুখ।


