রাজধানীতে বাসার গেট ভেঙে মরদেহ উদ্ধার

রাজধানীতে বাসার গেট ভেঙে মরদেহ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মিরপুর আহমেদনগর পাইকপাড়া এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম রাইসুল ইসলাম রাসেল (৪০)। এলাকা সুত্রে জানা যায়, তিনি ঐ এলাকার বাসিন্দা হলেও কারও সঙ্গে তেমন চলাফেরা করতেন না।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। ঐদিন দিবাগত রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম।

পুলিশ জানায়, পাইকপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। বিকেলে গিয়ে বারান্দার লোহার গেট ভেঙে কক্ষ থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে এসআই শাহিন আলম জানান, রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *