রাজধানীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন

রাজধানীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহম্মেদ। তিনি বলেছেন, এটিকে আগুন বলা যায় না।

চটের বস্তা থেকে ধোঁয়া বের হচ্ছিল। পরে ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, একটি বস্তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপর চটের বস্তাটি রাখা ছিল।

সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারেনি। ফলে গরম হয়ে চটের বস্তায় আগুন লেগে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে আগুন নেভানো হয়।

আগুন নেভানোর সময় ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

পরে সেটি গন্তব্যে রওনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *