রাজধানীতে মদপানে শালা-দুলাভাইসহ তিনজনের মৃত্যু

রাজধানীতে মদপানে শালা-দুলাভাইসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদায় মদপানে শালা-দুলাভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আব্দুর রহমান (৩৫), তার শ্যালক সোহেল (২০) ও বন্ধু জামাল (৩৫)। বুধবার রাতে উত্তর মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকার রুবেল মিয়ার বাড়িতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন।

আবদুর রহমানের ভাই আবদুর রাজ্জাক বলেন, শাহবাগ আজিজ সুপার মার্কেটের দোকান কর্মচারী আব্দুর রহমান ও তার শালা সোহেল। জামালের বাড়ি নারায়ণগঞ্জে। বুধবার স্ত্রী বাসায় না থাকায় শালা সোহেল ও বন্ধু জামালকে নিয়ে ওই বাসায় মদ পান করে আব্দুর রহমান। অতিরিক্ত মদ পান করায় তারা অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে। আব্দুর রহমান ও জামালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং সোহেলকে মুগদা মেডিকেল কলেজ (মুমেক) হাসপাতালে নেওয়া হয়। রাতেই কর্তব্যরত চিকিত্সকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, এ ঘটনায় আব্দুর রহমানের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এর মধ্যে অন্য কিছু আছে কি-না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *