রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৮৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৮৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকার অভিযান পরিচালনা করে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই হাজার ৯২১ পিস ইয়াবা, ৪৪৫ গ্রাম হেরোইন, ১০ কেজি ৫৬০ গ্রাম গাঁজা ও ১০৪ বোতল দেশিমদ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ জুলাই) ভোর ৬টা থেকে শনিবার (৩১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *