রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক কারবার ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছে থাকা ২৭৩ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা, ১ কেজি ৯৭৬ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ০ দশমিক ৯০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *