রাজধানীর খিলগাঁও বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর খিলগাঁও বাজারের আগুন নিয়ন্ত্রণে

পাথেয় রিপোর্ট : রাজধানীর খিলগাঁও এলাকার রেললাইনের পাশের বাজার ও বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনের দুই পাশের বস্তি ও কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *