রাজধানীর মেহেরবা প্লাজায় আগুন

রাজধানীর মেহেরবা প্লাজায় আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ১৫ তলায় আগুন লেগেছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার সকাল ৭টা ৩৩ মিনিটে ১৬ তলা ভবনটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে হাজির হয়ে কাজ শুরু করেন। ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ ও এক নারীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *