রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৭ জুন সকাল ৯টা থেকে ১৮ জুন সকাল ৯টা পর্যন্ত) তারা মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৮।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। শুক্রবার (১৮ জুন) সকালে তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। এর মধ্যে মধ্যে রাজশাহীর ৫, চাঁপাইনবাবগঞ্জ ২, নাটোর ২ এবং নওগাঁর ৩ জন।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, নিহত ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৯ জন। বাকি ৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ভাইরাসটির সংক্রমণ থামাতে রাজশাহী মহানগরে চলমান ‘সর্বাত্মক লকডাউন’-এর মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

প্রথম দফা ঘোষণা অনুযায়ী, গতকাল ১৭ জুন মধ্যরাতে শেষ হয়ে গেছে লকডাউন। তার আগেই এক ঘোষণায় ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সেখানে যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জরুরি ওষুধ ও খাদ্যদ্রব্য পরিবহন ব্যতীত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *