রামপুরায় ইসলাহুলের চোখের ছানি অপারেশন ক্যাম্প

রামপুরায় ইসলাহুলের চোখের ছানি অপারেশন ক্যাম্প

রামপুরায় ইসলাহুলের চোখের ছানি অপারেশন ক্যাম্প

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে দুস্থ ও অসহায় দরিদ্র মানুষদের চোখের ছানি অপারেশনের ক্যাম্প শুরু করেছে রামপুরায়।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ছানি অপারেশন ক্যাম্প পরিচালনা করছেন ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের নির্ধারিত চিকিৎসক ডা. পরিতোষ শাহা।

ডা. পরিতোষ শাহা বলেন, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে এ পর্যন্ত শত শত হতদরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন করেছি। আমাদের এবারে ৫০ জন দুস্থকে অপারেশন করার ইচ্ছা। রামপুরায় আমরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করছি।

ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের সমন্বয়কারী মাওলানা সাঈদ নিজামী বলেন, মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউট উইকে-এর অর্থায়নে আমরা বছরের নানা সময়ে দরিদ্র মানুষদের চোখের ছানি অপারেশনের কাজ করে থাকি। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর তত্ত্বাবধানে সেবামূলক আরও নানা কাজ আমরা করছি।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মানুষের সেবামূলক কাজে মুমিনের আনন্দ। মুমিন সবসময় পরোপকারে নিজেকে নিয়োজিত রাখতে চায়। ইসলাহুল মুসলিমীন সে গুরু দায়িত্বই পালন করে চলেছে। আল্লাহ তাআলা আমাদের আরও বেশি সেবামূলক কাজ করার তাওফিক দিন। আমীন।

রামপুরায় চোখের ছানি অপারেশন বাছাইয়ে ছিলেন ইসলাহুল কর্মকর্তা দিদার হোসাইন তারেক ও মোস্তাফা কামাল মোল্লা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *