রায়েরবাজার থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত হচ্ছে আট লেন সড়ক

রায়েরবাজার থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত হচ্ছে আট লেন সড়ক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে গৃহীত “ইনার সার্কুলার রিং রোডের রায়েরবাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন” শীর্ষক আট লেন সড়ক নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

রাজধানীর যানজট নিরসনে সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) ইনার সার্কুলার রিং রোডের উন্নয়নের প্রস্তাবনা রয়েছে। সে প্রস্তাবনার আলোকেই রায়েরবাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটিকে আট লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে মাঝের দুই-দুই সারি করে চার সারি এক্সপ্রেসওয়ে এবং দুই পাশে দুই-দুই সারি করে চার সারি সার্ভিস লেন নির্মাণ করা হবে।

কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ ভেঙে হচ্ছে মেয়র শেখ তাপস সেতুকামরাঙ্গীরচরে লোহার ব্রিজ ভেঙে হচ্ছে মেয়র শেখ তাপস সেতু
এর ফলে বর্তমানে বিদ্যমান ২০ ফুট প্রশস্ততার এই সড়কটি ১৪০ ফুটে উন্নীত হবে। এছাড়াও সড়কের প্রতি পাশে পাঁচ ফুট করে উভয় পাশে মোট ১০ ফুট প্রশস্ততার ১০ কিলোমিটার (কিমি) ফুটপাত ও ১০ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। সেজন্য ফুটপাতসহ অতিরিক্ত ১৩০ ফুট সড়ক উন্নয়নে বিদ্যমান গড় আট ফুট গভীরতার রাবিশ (আবর্জনা) অপসারণ করতে হবে।

মোট ৯৭৪ কোটি টাকা ব্যয়ে আগামী জুলাই থেকে ২০২৬ সালের জুন মাস মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর মধ্যে ৯৭ কোটি টাকা অর্থায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাকি অর্থ সরকার জোগান দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *