পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাস্তা আটকে মুসলিমদের জুমার নামাজ পড়ার বিরোধিতায় প্রতিবাদ জানালো ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। ২৫ জুনে মঙ্গলবারের মত ২ জুলাই মঙ্গলবারও প্রতিবাদ হিসেবে রাস্তা আটকিয়ে হনুমান চালিশা (মন্ত্র) পাঠ করেছে বিজেপির কর্মীরা।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার হাওড়ার বালির ডবসন রোডে প্রথমে পথ আটকায় বিজেপির নেতাকর্মীরা। এরপর মুসলিমদের রাস্তায় নামাজের প্রতিবাদে পাঠ করে হনুমান চালিশা।
তাদের বক্তব্য, যতদিন পর্যন্ত না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন এই প্রতিবাদ চলবে।
বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং বলেছেন, ‘যতদিন না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব।’
নেতাকর্মীদের অভিযোগ, রাস্তা আটকে আমজনতাকে দুর্ভোগে ফেলার অধিকার কারও নেই।


