রিতা দেওয়ান ও মুজিব ফারুকীর বিরুদ্ধে মানববন্ধন

রিতা দেওয়ান ও মুজিব ফারুকীর বিরুদ্ধে মানববন্ধন

রিতা দেওয়ান ও মুজিব ফারুকীর বিরুদ্ধে মানববন্ধন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের একাংশ ২১ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে।

কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান বলেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে রিতা দেওয়ান এবং কোরআন অবমাননাকারী মুজিব ফারুকীর গ্রেফতারের দাবিতে আমরা মানববন্ধন করেছি।

তিনি বলেন, রিতা দেওয়ান ও মুজিব ফারুকীর বিরুদ্ধে সি এমএম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। রিতার রিপোর্ট জমা দেয়া হবে ৩ মার্চ এবং মুজিব ফারুকীর রিপোর্ট জমা দেয়া হবে ১৬ এপ্রিল।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, মুফতি মাজহারুল ইসলাম মাজহারি, রাসেল মিয়া, ইয়াসিন আরমান, ইসহাক আলমগীর, শরীফুল ইসলাম, আহমাদ আবু জাফর, মহিউদ্দিন খান সহ কলরবের কেন্দ্রীয় দায়িত্বশীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *