রূপগঞ্জে আরএফএলের কারখানায় আগুন

রূপগঞ্জে আরএফএলের কারখানায় আগুন

পাথেয় টোয়েন্টিপোর ডটকম : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়ায় রংপুর মেটাল ইন্ড্রাটিজের (আরএফএল) ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি। ডেমরা, কাঞ্চন ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে ও কারখানা থেকে বের হতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (৩০ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে।

কারখানার শ্রমিকরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা ফার্নিচার কারখানায় লেয়ার বিভাগের পশ্চিম পাশে আগুন দেখা দেয়। এসময় শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ১০টার দিকে ডেমরা, কাঞ্চন, পূর্বাচল ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে ও কারখানা থেকে তড়িঘড়ি করে বের হতে গিয়ে ফায়ারসার্ভিসের কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন- কারখানার ডেপুটি ম্যানেজার মান্না সাহা, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোহেল মিয়া, শ্রমিক মনসুর মিয়া, মাহিন মিয়া, মোমেন মিয়া, রেহেনা ও আব্দুল কাদির আহত হয়েছেন।

কারখানা সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে কারখানায় লেকারের জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঠের ফার্নিচার, মেশিনারিজ, ফার্নিচার তৈরির জন্য রাখা কাঁচামাল ও বিশাল আকৃতির টিনসেড পুড়ে ভস্মিভূত হয়ে যায়। তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি কারখানা কতৃপক্ষ।

নারায়ণগঞ্জ জোন-২ এর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ডেমরার সারুলিয়া, কাঞ্চন, পূর্বাচল ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট চেষ্টা চালিয়ে সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিরুপণ করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কারখানার ম্যানেজার তন্ময় সাহা বলেন, উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতি নিরুপণ করে পরে বলা যাবে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *