রোবরাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোবরাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ সরকার নতুন মেয়াদে ক্ষমতা আসার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কাজের তদারকিতে সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা রয়েছে।

রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা স্বাগত জানাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করবেন।

এর আগে ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। এরপর ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।

এদিকে দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করব মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করেছে। আমরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব।

শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তৃতাকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, সবাইকে ধন্যবাদ। তবে আমরা যেহেতু সরকার গঠন করার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, আমরা সবার তরে সবার জন্য কাজ করবো।

এর আগে দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিজয় সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর পর দলে দলে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে, নাচে-গানে ও স্লোগানে স্লোগানে আসতে উদ্যানে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই মঞ্চের সামনের মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্রে পরিণত হয়।

আওয়ামী লীগের বিজয় সমাবেশ ঘিরে সমাবেশস্থ উদ্যান, শাহবাগ ও রমনা এলাকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *