রোহিঙ্গাদের হিন্দ জমিয়তের রোজার খাদ্যসামগ্রী বিতরণ

রোহিঙ্গাদের হিন্দ জমিয়তের রোজার খাদ্যসামগ্রী বিতরণ

রোহিঙ্গাদের হিন্দ জমিয়তের রোজার খাদ্যসামগ্রী বিতরণ

পাথেয় রিপোর্ট : মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের টেকনাফে আশ্রয় নেওয়া মুসলিম রোহিঙ্গাদের সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারতের জনপ্রিয় সমাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দ।

ভারতে ডেইলি ‘সাফাহাত’ সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর উদ্যোগে ১৩ মে সোমবার রোহিঙ্গাদের কাছে এসব সাহরি ও ইফতার সামগ্রী পাঠানো হয়েছে।

ভারতের গণমাধ্যমগুলোতে বিবৃতি দিয়ে মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী জানান, মাহে রমজানে রোজা পালন মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্ত্বের শিক্ষা দেয়। মিয়ানমার থেকে পালিয়ে যে সব রোহিঙ্গারা ভারত এবং বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা আমাদের ভাই। তাদের পাশে দাঁড়ানো আমাদের ধর্মীয় দায়িত্ব। এমনকি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, রমজান মাস সমাজের গরিব-দুস্থদের প্রতি অর্থ দ্বারা সহানুভূতি প্রদর্শনের মাস। প্রতিটি রোজাদার রোজা রাখার মাধ্যমে খাদ্য-পানীয়র অভাবে গরিব-দুঃখী ও দরিদ্র-অসহায় লোকদের কষ্ট অনুভব করে থাকেন। এ জন্য তাদের মধ্যে দানের প্রবণতা সৃষ্টি হয়। ফলে সমাজের সামর্থ্যবান ব্যক্তি রোজা পালনের সঙ্গে সঙ্গে সম্পদ গঠনে গরিব-দুঃখী, দুস্থ, অভাবী, অনাথ, এতিম, মিসকিন ও কপর্দকহীন পথচারীকে প্রয়োজনে অর্থবণ্টন করে দেবেন। তারা ক্ষুধার্ত হলে প্রয়োজনে তাদের সাহরি-ইফতারের বন্দোবস্ত করবেন, এটা মাহে রমজানে দানশীলতা ও বদান্যতা প্রদর্শনের সুবর্ণ সুযোগ।

প্রসঙ্গত, এরআগে ২০১৭ সালে জমিয়তে উলামা হিন্দ বিপুল পরিমাণ অর্থ সহায়তা করেছিল বাংলাদেশের টেকনাফে আশ্রয় নেওয়া মুসলিম রোহিঙ্গাদের। ২৭ সেপ্টেম্বর বুধবার ২০১৭ দিনভর ত্রাণকাজে সরাসরি নিজে যুক্ত থেকে ত্রাণ বিতরণ করেছিলেন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল, আওলাদে রাসূল, মাওলানা আসআদ মাদানী।

উল্লেখ, ৭ মে মঙ্গলবার দিল্লি ও মথুরাতে আশ্রয় নেওয়া মুসলমান রোহিঙ্গাদের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে জমিয়তে উলামা হিন্দ। ডেইলি সাফাহাত সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দ মথুরা রাজ্য শাখার সভাপতি মুফতি আহমদ জাকির কাসেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৭ মে) দিল্লি ও মথুরাতে আশ্রয় নেওয়া মুসলমান রোহিঙ্গাদের এসব সামগ্রী বিতরণ করেছে। এ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউল্লাহ কাসেমী, মাওলানা গয়ুর কাসেমী, মাওলানা ইসলাম উদ্দীন কাসেমী, কারী আব্দুস সামী প্রমুখ।

জমিয়তে উলামা হিন্দের প্রেস সেক্রেটারী মাওলানা আজিমুল্লাহ সিদ্দিকী কাসেমীর সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর নির্দেশেই মিয়ানমার থেকে পালিয়ে এসে ভারতে দিল্লি ও মথুরাতে আশ্রয় নেওয়া মুসলমান রোহিঙ্গাদের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। তিনি বলেন, মাওলানা মাদানী সবসময় মুসলমান রোহিঙ্গাদের পাশে ছিলেন এবং মিয়ানমারে বর্বর নির্যাতনের শিকার ও উচ্ছেদ হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে জমিয়তকর্মীদের আহ্বান করেছেন।

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি সাফাহাত, জমিয়তে উলামা হিন্দ কেন্দ্রীয় অফিস
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *