রোনালদোর রিয়াল ছাড়ার সিদ্ধান্ত সঠিক : পেলে

রোনালদোর রিয়াল ছাড়ার সিদ্ধান্ত সঠিক : পেলে

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের সাথে ৯ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের সাথে চুক্তি করার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে।

সব মিলিয়ে ১১২ মিলিয়ন ইউরোতে চার বছরের চুক্তিতে সিরি-আ চ্যাম্পিয়নদের দলে নাম লিখিয়েছেন রোনালদো। গত মঙ্গলবার রোনালদোর এই চুক্তি সম্পন্ন হয়।

রোনালদো জানিয়েছেন, ৩৩ বছর বয়সে এসে তিনি জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চাচ্ছেন। মাদ্রিদের হয়ে গত পাঁচ বছরে রোনালদো চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। রোনালদোর সিদ্ধান্তটি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একেবারেই সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন পেলে। তিনি নিজেও দীর্ঘ ১৮ বছর সান্তোসে থাকার পরে নিউইয়র্ক কসমসে এসে ক্যারিয়ার শেষ করেছেন।

টুইটারে এ সম্পর্কে পেলে লিখেছেন, অভিনন্দন ক্রিস্টিয়ানো। সান্তোস থেকে দীর্ঘদিন পরে অন্য কোনো ক্লাবে যাওয়াটা কঠিন ছিল। কিন্তু আমি মনে করি ওই সময় এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। চ্যাম্পিয়নরা কখনই নতুন চ্যালেঞ্জ গ্রহণে পরিশ্রান্ত হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *