রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাপানের সমর্থন প্রত্যাশা

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাপানের সমর্থন প্রত্যাশা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাপানের সমর্থন পাওয়ার আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, জাপান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে তাদের সহায়তা অব্যাহত রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি মেট্রো রেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী জাপানকে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অভিহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ও জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য, বাংলাদেশে বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে টোকিওর সহায়তা নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের মেয়াদে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *