রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের চিন্তা করতে হবে : আল্লামা মাসঊদ

রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের চিন্তা করতে হবে : আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক : মানুষ যে সত্যিকার অর্থেই মানুষের জন্য- তা বিশ্বের সামনে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে বলে অভিমত জানিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, এখনো মানবিকতা বিষয়টি মানুষের কাছে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সেবায় এগিয়ে এসে বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ করেছে।

সরকারের খুব কমই অর্থ খরচ হয়েছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, দেশের জনগণের অনুদানের পরিমাণ এত বেশি যে, সরকার অর্থ খরচের সুযোগই পাচ্ছে না। মিয়ানমারের মুসলমান নাগরিকদের প্রতি এই সমবেদনার কথা বিশ্ব অনেক দিন মনে রাখবে।

এককালীন এ ধরনের সহযোগিতা যথেষ্ট নয় দাবি করে আল্লামা মাসঊদ বলেন, রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের চিন্তা করতে হবে। অন্যের জন্য কিছু করার আবেগ সবসময় থাকে না। আবেগ বাকি থাকতেই তাদের স্থায়ী সমাধানের চিন্তা করা উচিত।

শুক্রবার রাজধানীর ইকরা বাংলাদেশ কমপ্লেক্স মসজিদে পবিত্র জুমার প্রাক্কালে বক্তব্য প্রদানের সময় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *