রোহিঙ্গা ক্যাম্পে মাওলানা আফ্ফান মনসুরপুরী

রোহিঙ্গা ক্যাম্পে মাওলানা আফ্ফান মনসুরপুরী

আবদুল্লাহ শাকির : মিয়ানমার থেকে মৃত্যুকূপ থেকে ফিরে আসা রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করেছেন বিশ্বের অন্যতম মুফতি আল্লামা সালমান মানসুরপুরী দা.বা.এর অনুজ ভ্রাতা ভারতের প্রাচীন মাদ্রাসা ‘আমরুহা মাদ্রাসার’ সদরুল মুদাররিস ও মুহাদ্দিস মাওলানা কারী আফফান মানসুরপুরী। তিনি  প্রথমে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ ও জমিয়ত উলামা বাংলাদেশ এর ব্যবস্থাপনায় কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ-মাদ্রাসা, ঘর-বাড়িসহ আরও বহুমুখী কার্যক্রম পরিদর্শন করেন।  অতঃপর হযরত আফতাব নগর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী দা.বা. পরিচালিত খেদমতে খালক ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত বাইতুল হক জামে মসজিদও পরিদর্শন করেন। উক্ত মসজিদে এলাকাবাসীর মাঝে কম্বল বিতরণ করেন।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, মাওলানা মনসুরপুরী এক দাওয়াতি সফরে বাংলাদেশে এসেছেন। জমিয়তে উলামা হিন্দের একজন দায়িত্বশীল হিসেবে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন। বাংলাদেশ জমিয়তুল উলামা কক্সবাজার শাখা তাকে স্বাগত জানায়। মাওলানা মনসুরপুরী জমিয়তের কাজ দেখে খুবই প্রশংসা করেন। তিনি বাংলাদেশ জমিয়তুল উলামার অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দুআও করেন।

মাওলানা মনসুরপুরী শনিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *