রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৯ আসামি গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৯ আসামি গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উখিয়ার ক্যাম্প-১৪ ঘিরে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ১২ জন ডাকাতি মামলার আসামি, অপর ৭ জন অন্যান্য মামলার আসামি।

এর আগে শনিবার ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ নামে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৪১ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে এপিবিএন। পরে তাদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয় বলে জানিয়েছে এপিবিএনসংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *